কাতারের অর্থনীতি গুরুতর সংকটের মুখে
https://parstoday.ir/bn/news/west_asia-i162420-কাতারের_অর্থনীতি_গুরুতর_সংকটের_মুখে
পার্সটুডে-২০২৬ সালের প্রথম তিন মাসে কাতারের বাজেট ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ গুণেরও বেশি বেড়ে ১০.৩ বিলিয়ন কাতারি রিয়ালে দাঁড়িয়েছে।
(last modified 2026-08-22T12:45:17+00:00 )
আগস্ট ২২, ২০২৬ ১৮:১৯ Asia/Dhaka
  • যুদ্ধে কাতারের বাজেট ঘাটতি
    যুদ্ধে কাতারের বাজেট ঘাটতি

পার্সটুডে-২০২৬ সালের প্রথম তিন মাসে কাতারের বাজেট ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ গুণেরও বেশি বেড়ে ১০.৩ বিলিয়ন কাতারি রিয়ালে দাঁড়িয়েছে।

রাশ লাফান গ্যাস স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে কার্যত রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় কাতারের অর্থনীতি গুরুতর সংকটের মুখে পড়েছে।

২০২৬ সালের প্রথম তিন মাসে কাতারের বাজেট ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ গুণেরও বেশি বেড়ে ১০.৩ বিলিয়ন কাতারি রিয়ালে দাঁড়িয়েছে। একই সময়ে এলএনজি রপ্তানি কমেছে ৫৪ শতাংশ।

রাশ লাফানের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া, রপ্তানি বন্ধ এবং জ্বালানি আয় কমে যাওয়ায় কাতার সরকারকে অভ্যন্তরীণ ব্যয় ও বিদেশি বিনিয়োগে বড় ধরনের কাটছাঁট করতে হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরে কাতারের অর্থনীতি ৮.৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তবে কিছু বিশ্লেষকের ধারণা, অর্থনীতির সংকোচন ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হতে পারে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন