পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি আহত
আগস্ট ২৩, ২০২৬ ২০:৫৫ Asia/Dhaka
-
পশ্চিম তীরে ইসরায়েলি হামলা
পার্সটুডে-অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের পৃথক হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে জানা গেছে, জেনিন শহরের আরাবা এলাকায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি আহত হন। স্থানীয় সূত্রের দাবি, ইসরায়েলি সেনাদের সমর্থনে বসতিস্থাপনকারীরা ওই এলাকায় হামলা চালায়।
এদিকে অধিকৃত জেরুজালেমের উত্তরে আল-রাম এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ সময় গুলিতে আরও তিন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন জেরুজালেমের গভর্নর।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের হামলার ঘটনা অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ