ইসরায়েল গভীর খাদের কিনারায় পতনের অপেক্ষায়
-
ইসরায়েল গভীর খাদের কিনারায়
পার্সটুডে-অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল ইৎজাক ব্রিক বলেছেন, ইসরায়েলি সমাজ আজ ‘গভীর খাদে’র কিনারায়' পতনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
তাঁর মতে, সমাজ বাস্তবতা উপলব্ধিতে পুরোপুরি অন্ধ হয়ে গেছে এবং রাজনৈতিক সংকীর্ণতায় ভুগছে।
ফারস নিউজের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ব্রিক *মারিভ* পত্রিকায় লিখেছেন, ইসরায়েল এমন এক সংঘাতের ক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে গোষ্ঠীগত স্বার্থকে পবিত্র করে দেখা হচ্ছে এবং ভুল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হচ্ছে। কেউ সমালোচনা করলে বিভিন্ন রাজনৈতিক শিবির তাকে নানা অভিযোগে আক্রমণ করে।
ব্রিক বলেন, সাম্প্রতিক বছরগুলোর সেনাপ্রধানদের কঠোর সমালোচনা করে তাদের সেনাবাহিনীকে ‘খাদের দিকে’ নিয়ে যাওয়ার জন্য দায়ী করায় বামপন্থীরা তাকে ‘বিবির সমর্থক ডানপন্থী’ বলে অভিহিত করে। আবার নেতানিয়াহুসহ রাজনৈতিক নেতাদের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে সমালোচনা করলে ডানপন্থীরা তাকে ‘বামপন্থী’ বলে আখ্যা দেয়। আর হেরেদি সম্প্রদায়ের সমালোচনা করলে তারা তাকে ‘অইহুদি’ বলে গালি দেয়।
তিনি আরও বলেন, গোষ্ঠীগত স্বার্থ ইসরায়েলের নিরাপত্তার স্বার্থকে ছাড়িয়ে গেছে। সমাজের মানুষ একে অপরের মারাত্মক ক্ষতি করতেও প্রস্তুত—যা ইসরায়েলের পতনকে আরও ঘনিয়ে আনছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন