মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হচ্ছে; ইরাকে বিদেশি ঘাঁটি থাকবে না
-
মার্কিন সেনা
পার্সটুডে- ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র সাবাহ আল-নুমান জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর ইরাক থেকে মার্কিন সেনা ও আন্তর্জাতিক জোটের সেনাদের প্রত্যাহার সম্পন্ন হবে। তিনি বলেন, দেশটির ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি বা সেনা থাকবে না।
তিনি আরও বলেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ভালো এবং দেশের পুরো ভূখণ্ডের ওপর সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই; ইরাকি বাহিনী দেশের সর্বত্র মোতায়েন রয়েছে।
আল-নুমান জানান, আন্তর্জাতিক জোটের সঙ্গে ইরাকের সম্পর্কও নতুন ধরনের দ্বিপক্ষীয় অংশীদারত্বে রূপ নেবে।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক জোটের ইরাক মিশন শেষ করার নির্ধারিত সময়সীমা চূড়ান্ত ও অপরিবর্তনীয়।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।