যেকোনো দখলদার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরাকিরা: মুক্তাদা সাদর
https://parstoday.ir/bn/news/west_asia-i163802-যেকোনো_দখলদার_শক্তির_বিরুদ্ধে_রুখে_দাঁড়াবে_ইরাকিরা_মুক্তাদা_সাদর
পার্সটুডে- ইরাকের সাদর আন্দোলনের নেতা মুক্তাদা সাদর দেশটির স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে চলমান ক্ষতিকর ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরাকিরা যেকোনো দখলদার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
(last modified 2026-10-08T14:45:59+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ২০:৪৫ Asia/Dhaka
  • মুক্তাদা সাদর
    মুক্তাদা সাদর

পার্সটুডে- ইরাকের সাদর আন্দোলনের নেতা মুক্তাদা সাদর দেশটির স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে চলমান ক্ষতিকর ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরাকিরা যেকোনো দখলদার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

পার্সটুডে জানিয়েছে, ইরাক থেকে মার্কিন দখলদার বাহিনী প্রত্যাহারের পর দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরাক সরকারের স্বাধীনতা নিশ্চিত করা এবং মার্কিন আধিপত্যের অবসানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর সাম্প্রতিক একটি উদাহরণ হলো, বাগদাদে মার্কিন দূতাবাসের আয়তন কমানো এবং আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও মানদণ্ড অনুযায়ী এর কর্মীসংখ্যা কমানোর পদক্ষেপ।

এমন পরিস্থিতিতে ইরাকের সাদর আন্দোলনের নেতা সাইয়্যেদ মুক্তাদা সাদর বুধবার রাতে এক বক্তব্যে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত হস্তক্ষেপের ব্যাপারে মার্কিনিদের সতর্ক করেন।

মুক্তাদা সাদর বলেন, ইরাকিরা মার্কিনিদের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং যারা আমাদের দেশ দখল করবে, তাদের বিরুদ্ধেই আমরা দাঁড়াব ও প্রতিরোধ করব। তিনি বলেন, “আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। তবে দেশের স্বাধীনতা সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।”

মার্কিনিদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি পরিস্থিতির পরিবর্তন করতে চান, তাহলে আসুন ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে, অহংকার বা অবজ্ঞা ছাড়াই তা করি।”#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।