ইয়েমেনে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল গঠিত
https://parstoday.ir/bn/news/west_asia-i16588-ইয়েমেনে_সুপ্রিম_পলিটিক্যাল_কাউন্সিল_গঠিত
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র জেনারেল পিপল’স কংগ্রেস দলের মধ্যে ‘সুপ্রিম কাউন্সিল’ নামে একটি জোট গঠিত হয়েছে। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে জোটের সদস্যদের নাম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৬ ২২:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেনে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল গঠিত

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র জেনারেল পিপল’স কংগ্রেস দলের মধ্যে ‘সুপ্রিম কাউন্সিল’ নামে একটি জোট গঠিত হয়েছে। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে জোটের সদস্যদের নাম।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ১০ সদস্যের একাউন্সিলে দু দলের সমান পাঁচজন করে সদস্য রয়েছে। শনিবার সুপ্রিম কাউন্সিলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

কাউন্সিল গঠনের পর হোসেইন হাজিব নামে এক সদস্য রাজধানী সানায় প্রেস টিভিকে বলেছেন, “আমরা সুপ্রিম কাউন্সিলের সদস্যদের নাম ঘোষণা করেছি এবং আশা করছি এ কাউন্সিল সৌদি আগ্রাসন ঠেকাতে ইয়েমেনের জনগণকে এক ফ্রন্টে আনতে সক্ষম হবে।” কাউন্সিলের কোনো কোনো সদস্য এ দিনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।  

জুলাই মাসে সুপ্রিম কাউন্সিল গঠন করা হয় এবং তার সদস্যদের নাম ঘোষণা করা হয় শনিবার। মূলত ইয়েমেন পরিচালনার দায়িত্ব পালন করবে এ কাউন্সিল। এর প্রতি সমর্থন দিয়ে সানায় মিছিল করেছে জনগণ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭