সৌদি বিমান হামলার মুখে ইয়েমেনে বিমানবন্দর বন্ধ
https://parstoday.ir/bn/news/west_asia-i16858-সৌদি_বিমান_হামলার_মুখে_ইয়েমেনে_বিমানবন্দর_বন্ধ
রাজতান্ত্রিক সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন জোরদারের মুখে ইয়েমেনের বিমানবন্দরগুলো বন্ধ ও বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন শহরে সৌদি জঙ্গিবিমান থেকে হামলা জোরদার করার প্রেক্ষাপটে আজ (বুধবার) এ সিদ্ধান্ত নেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৬ ০৯:১৭ Asia/Dhaka
  • মঙ্গলবার সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেনের খাদ্য তৈরির কারখানা
    মঙ্গলবার সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেনের খাদ্য তৈরির কারখানা

রাজতান্ত্রিক সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন জোরদারের মুখে ইয়েমেনের বিমানবন্দরগুলো বন্ধ ও বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন শহরে সৌদি জঙ্গিবিমান থেকে হামলা জোরদার করার প্রেক্ষাপটে আজ (বুধবার) এ সিদ্ধান্ত নেয়া হয়।

সালেহ আস-সামাদ নামে আনসারুল্লাহ আন্দোলনের এক নেতা সৌদি আরবের এ হামলা ও বেসামরিক লোকজন হত্যার বিষয়টিকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিমানবন্দরগুলো বন্ধ করার ফলে দেশের ভেতরে লাখ লাখ মানুষের কাছে জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্য পৌঁছানো যাচ্ছে না।

ইয়েমেন পরিস্থিতিতে যথাযথ ভূমিকা রাখতে ও সৌদি আরবের বর্বর আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেন আনসারুল্লাহ নেতা সামাদ।

কুয়েতে অনুষ্ঠিত ইয়েমেন বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর ইয়েমেনের ওপর বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। গত এপ্রিল মাস থেকে কুয়েতে এ আলোচনা চলে আসছিল কিন্তু এ পর্যন্ত তেমন বড় কোনো অগ্রগতি আসে নি। কয়েকদিন আগে সে আলোচনা চূড়ান্তভাবে ভেঙে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০