ইয়েমেনি স্নাইপারের গুলিতে সৌদি আরবের ৩ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i17110-ইয়েমেনি_স্নাইপারের_গুলিতে_সৌদি_আরবের_৩_সেনা_নিহত
ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপার সদস্যদের গুলিতে সৌদি আরবের তিন সেনা মারা গেছে। সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনের সেনারা এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৬ ১২:৪৯ Asia/Dhaka
  • ইয়েমেনের সেনা
    ইয়েমেনের সেনা

ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপার সদস্যদের গুলিতে সৌদি আরবের তিন সেনা মারা গেছে। সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনের সেনারা এ হামলা চালায়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি আরবের একেবারে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিজান অঞ্চলে স্নাইপার সেনারা এ হামলা চালায়। টেলিভিশন চ্যানেলটি থেকে সম্প্রচারিত আরেকটি ফুটেজে দেখা গেছে- ইয়েমেনের সেনাদের হামলার পর দুটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। নাজরান প্রদেশের আল-মাখরুক সেনাঘাঁটিতে এ হামলা হয়।

সম্প্রতি ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।  আজ (শনিবার) সৌদি জঙ্গিবিমান আমরান ও সা’দা প্রদেশে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়। এছাড়া, তায়িজ প্রদেশে সৌদি আরবের অন্য এক হামলায় তিনজন আহত হয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩