ইয়েমেনের ওপর হামলা বন্ধ করুন: সৌদিকে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i17296-ইয়েমেনের_ওপর_হামলা_বন্ধ_করুন_সৌদিকে_ইরান
ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তার মতে, এই সংকট নিরসনে রাজনৈতিক আলোচনা হওয়া উচিত। গতকাল (রোববার) ইরান সফররত ইয়েমেনের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আবদুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১২:৪৭ Asia/Dhaka
  • হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তার মতে, এই সংকট নিরসনে রাজনৈতিক আলোচনা হওয়া উচিত। গতকাল (রোববার) ইরান সফররত ইয়েমেনের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আবদুল্লাহিয়ান।

তিনি বলেন, ইয়েমেন সংকটের সমাধান একমাত্র রাজনৈতিক পথেই রয়েছে; অন্য কোনো পথে নয়। ইয়েমেনবাসীর ওপর হামলা বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

আবদুল্লাহিয়ান জানান, ইয়েমেন সংসদের প্রথম অধিবেশন বিশ্বের কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছে যে, ইয়েমেনের মানুষ ও তাদের রাজনৈতিক নেতারা দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ইয়েমেনের সংসদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পদক্ষেপকে ইরানের মজলিস স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশী হস্তক্ষেপ ছাড়াই ইয়েমেন সংকটের শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে ইরান।

এদিকে, সানার প্রতি ইরানের সমর্থনকে সাধুবাদ জানিয়ে দু দেশের সংসদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহবান জানিয়েছেন ইয়েমেনের প্রতিনিধিদলের প্রধান। সৌদি সমর্থিত পদত্যাগী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ইয়েমেনি সংসদের প্রথম অধিবেশনের পদক্ষেপ নেয়া হয়। শনিবার ইয়েমেনের আইনপ্রণেতারা রাজধানী সানায় অনুষ্ঠিত এই অধিবেশনে যোগ দেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫