মানবতা ভূলুণ্ঠিত: ইয়েমেনের হাসপাতালে সৌদি হামলা, নিহত ১৫
https://parstoday.ir/bn/news/west_asia-i17323-মানবতা_ভূলুণ্ঠিত_ইয়েমেনের_হাসপাতালে_সৌদি_হামলা_নিহত_১৫
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আব্‌স শহরের একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সৌদি আরব এ হামলা চালিয়ে মূলত মানবতাকেই ভূলুণ্ঠিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১৭:৫০ Asia/Dhaka
  • সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত ইয়েমেনের হাসপাতাল
    সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত ইয়েমেনের হাসপাতাল

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আব্‌স শহরের একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সৌদি আরব এ হামলা চালিয়ে মূলত মানবতাকেই ভূলুণ্ঠিত করেছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের কয়েকটি জঙ্গিবিমান আজকের (সোমবার) হামলায় অংশ নেয় এবং নিহতদের মধ্যে হাসপাতালের ডাক্তার, নার্স ও কয়েকটি শিশু রয়েছে। হামলার পরপরই সেখানে বহু অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা গেছে।

জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদি হামলার নিন্দা করেছে। সংগঠনটি বলেছে, বিমান হামলা চালিয়ে সৌদি আরব যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। গত এপ্রিল মাসে জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি হয়।

এদিকে, আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে সৌদি সেনা অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এছাড়া, জিজান প্রদেশের মে’জাব সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫