দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i17383-দায়েশের_হামলায়_ইরাকি_সীমান্তরক্ষী_বাহিনীর_৭_সদস্য_নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। জর্ডান সীমান্তের কাছে অবস্থিত আনবার প্রদেশে চালানো ওই হামলায় আরো ১৭ সেনা আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৬ ১৪:১৮ Asia/Dhaka
  • দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। জর্ডান সীমান্তের কাছে অবস্থিত আনবার প্রদেশে চালানো ওই হামলায় আরো ১৭ সেনা আহত হয়।

সন্ত্রাসীরা প্রাদেশিক রাজধানী রামাদির পশ্চিম অংশে সীমান্তরক্ষী বাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে বলে কুর্দি সংবাদ মাধ্যম 'রোদো' জানিয়েছে। সংঘর্ষে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অনেকেই মরুভূমি দিকে পালিয়ে গেছে।

ইরাকের পেশমার্গা বাহিনী পাশ্ববর্তী নেইনাভা প্রদেশের সিনজার শহরে দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এতে ৬০ সন্ত্রাসী নিহত হয়। হামলায় ১২০ দায়েশ সন্ত্রাসী অংশ নেয় বলে খবর পাওয়া গেছে। পেশমার্গা বাহিনীর পাল্টা হামলায় এসময় পাঁচ কুর্দি যোদ্ধা আহত হয়।  

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য শহরের দিকে এগিয়ে যাচ্ছে কুর্দি পেশমার্গা বাহিনী। এরইমধ্যে মসুল যাওয়ার পথে তারা একটি নদীর গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬