ইয়েমেনে সৌদি আগ্রাসনে উদ্বিগ্ন জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i17419-ইয়েমেনে_সৌদি_আগ্রাসনে_উদ্বিগ্ন_জাতিসংঘ
দারিদ্রপীড়িত ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৬ ২১:৩৭ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলায় ইয়েমেনে একটি হাসপাতাল ধ্বংস (সোমবারের ছবি)
    সৌদি বিমান হামলায় ইয়েমেনে একটি হাসপাতাল ধ্বংস (সোমবারের ছবি)

দারিদ্রপীড়িত ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের নারী মুখপাত্র আলেসান্দ্রা ভেলুসি সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের হিসাব অনুযায়ী, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত ৭০টিরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে। এর মধ্যে তিনটি ডক্টর্স উইদাউট বর্ডার্স পরিচালিত তিনটি হাসপাতাল রয়েছে।

আলেসান্দ্রা ভেলুসি বলেন, ইয়েমেনের জনবসতিপূর্ণ এলাকায় সৌদি আরবের বিমান হামলা, অব্যাহত স্থল হামলা ও গোলাবর্ষণ বাড়িয়ে দেয়ার কারণে মহাসচিব বান কি মুন খুবই বিরক্ত। মানবিকতার জায়গাগুলো কমে আসা, ইয়েমেনের লোকজনের জন্য জরুরি সেবাগুলোর সীমাবদ্ধতা এবং পূর্ণমাত্রার শত্রুতার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে যা সত্যিই বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

সোমবার সৌদি বিমান হামলায় ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে একটি হাসপাতাল ধ্বংস হয়েছে এবং অন্তত ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়। ডক্টর্স উইদাউট বর্ডার্স বলেছে, বিমান হামলায় তাদের হাসপাতালের নার্স ও ডাক্তারও মারা গেছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭