অসম্পূর্ণ প্রতিবেদনে বলা হলো: সৌদি আগ্রাসনে ইয়েমেনের ক্ষতি ১৪০০ কোটি ডলার
https://parstoday.ir/bn/news/west_asia-i17452-অসম্পূর্ণ_প্রতিবেদনে_বলা_হলো_সৌদি_আগ্রাসনে_ইয়েমেনের_ক্ষতি_১৪০০_কোটি_ডলার
সৌদি আরবের চাপিয়ে দেয়া আগ্রাসী যুদ্ধে ইয়েমেনের ১৪০০ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ব ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৬ ১২:১৯ Asia/Dhaka
  • অসম্পূর্ণ প্রতিবেদনে বলা হলো: সৌদি আগ্রাসনে ইয়েমেনের ক্ষতি ১৪০০ কোটি ডলার

সৌদি আরবের চাপিয়ে দেয়া আগ্রাসী যুদ্ধে ইয়েমেনের ১৪০০ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ব ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

মে মাসের ৬ তারিখে এ প্রতিবেদন দেয়া হয়েছে এবং প্রতিবেদনকে অসম্পূর্ণ ও আংশিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ইয়েমেনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে   ৭০০  কোটি ডলার।  এ ছাড়া উৎপাদন ও সেবাখাতে দেশটির আরো ৭৩০ কোটি ডলার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

দেশটির প্রাথমিক ক্ষয়ক্ষতি এবং প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য প্রণীত এ প্রতিবেদন প্রকাশ করার জন্য তৈরি করা হয় নি। ২০১৫ সালের শেষ ভাগসহ চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধে ইয়েমেনের ক্ষয়ক্ষতি এতে যাচাই করা হয়। সৌদি আরবে অব্যাহত আগ্রাসনের মুখে দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় প্রতিবেদনকে আংশিক  বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে অবিলম্বে খাদ্য ও জ্বালানিসহ আমদানি ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে একতরফা সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব।#

পার্সটুডে/মূসা রেজা/১৭