মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ইরাকের অখণ্ডতা জরুরি: লারিজানি
-
সংবাদ সম্মেলনে লারিজানি (ডানে) ও ইরাকের স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইরাকের জাতীয় অখণ্ডতা জরুরি। এটি ইরানের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।
ইরান সফররত ইরাকের জাতীয় সংসদের স্পিকার সালিম আল-জাবুরির সঙ্গে এক সংবাদ সম্মেলনে লারিজানি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ইরানের সরকার ও জনগণ সব সময় ইরাকের পাশে রয়েছে বিশেষ করে সাম্প্রদিক বছরগুলোতে যখন দেশটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে তখন তেহরান বাগদাদের পাশেই আছে।
সংবাদ সম্মেলনে ইরাকি স্পিকার বলেন, পুরো মধ্যপ্রাচ্য এখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ নিরাপত্তা সংকট মোকাবেলা করছে। এ অবস্থায় তিনি ইরাকের বন্ধু রাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোকে বাগদাদের সহায়তায় এগিয়ে আাসর আহ্বান জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০