তুরস্কের থানায় আবার বিস্ফোরণ: বহু হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i18213-তুরস্কের_থানায়_আবার_বিস্ফোরণ_বহু_হতাহত
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের সিজরে শহরের পুলিশ সদরদপ্তরে আজ (শুক্রবার) বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১১ নিহত ও ৭০ জন আহত হয়েছে। তুরস্কের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে। বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের মারাত্মক ক্ষতি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ০৭:৪৬ Asia/Dhaka
  • তুরস্কের থানায় আবার বিস্ফোরণ: বহু হতাহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের সিজরে শহরের পুলিশ সদরদপ্তরে আজ (শুক্রবার) বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১১ নিহত ও ৭০ জন আহত হয়েছে। তুরস্কের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে। বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের মারাত্মক ক্ষতি হয়েছে।

প্রাথমিক খবরে বলা হয়েছিল- আজকের বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। অবশ্য, হাসপাতাল সূত্র বলছে, এখনো নিহতের সংখ্যা পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

তুরস্কের সিরনাক প্রদেশের সঙ্গে সিরিয়া ও ইরাকের সীমান্ত রয়েছে এবং সিজরে শহরে বেশিরভাগই কুর্দি জনগোষ্ঠীর বসবাস। পিকেকে গেরিলারা আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা‌ আনাদোলুও বলেছিল, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলারা এ হামলা চালিয়েছে।

তুরস্ক যখন সিরিয়ার ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে তখন এ বিস্ফোরণের ঘটনা ঘটল। আংকারা দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও কুর্দি গেরিলাদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬