তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i18394-তুরস্কের_দিয়ারবাকির_বিমানবন্দরে_রকেট_হামলা
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কর্মী ও যাত্রীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকেন তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০৭:১৭ Asia/Dhaka
  • দিয়ারবাকির বিমানবন্দর
    দিয়ারবাকির বিমানবন্দর

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কর্মী ও যাত্রীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকেন তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

গতকাল (শনিবার) শেষ বেলায় দিয়ারবাকির বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে  একটি পুলিশ চেকপয়েন্টের কাছে চারটি রকেট এসে পড়ে। দিয়ারবাকিরের গভর্নর হুসেইন আকসয় জানিয়েছেন, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিমানের ফ্লাইট বাতিল করা হয় নি।  

কেউ হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদেরকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে। এর আগে, দিয়ারবাকির শহরে পিকেকে গেরিলারা বহু হামলা চালিয়েছে। এ গোষ্ঠী স্বায়ত্ত্বশাসনের দাবিতে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে। গত বছরের জুলাই মাসে তুর্কি সরকার পিকেকে গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে সামরিক অভিযান শুরু করেছে। সেই থেকে গেরিলারাও নিরাপত্তা বাহিনীর ওপর ও সরকারি অবস্থানে হামলা চালিয়ে আসছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮