তুর্কি বাহিনীর হাতে সিরিয়ায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত
-
সিরিয়ায় তুর্কি হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার জাব আল-কুসা এলাকায় তুর্কি বাহিনীর হামলায় ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এ এলাকাটি আলেপ্পো প্রদেশের জারাবলুস শহরের কাছে অবস্থিত। এর পাশাপাশি তুর্কি বাহিনীর বোমা হামলায় স্থানীয় চার গেরিলা মারা গেছে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জারাবুলুস শহরের দক্ষিণে অবস্থিত আরামনেহ শহরে তুর্কি বাহিনীর হামলায় আরো ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আরামনেহ শহরে গতকাল তুর্কি সমর্থিত সিরিয়ার গেরিলা ও কুর্দি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। গত ২৪ আগস্ট থেকে তুরস্ক সিরিয়ার ভেতরে ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এতে তুরস্কের বিশেষ বাহিনীকে ট্যাংকবহর ও জঙ্গিবিমান সহায়তা দিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮