এবার ইয়েমেনের চিনিকলে বিমান হামলা; হতাহত ৩০
https://parstoday.ir/bn/news/west_asia-i18514-এবার_ইয়েমেনের_চিনিকলে_বিমান_হামলা_হতাহত_৩০
সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি বাহিনীর সর্বশেষ বর্বরতার শিকার হয়েছে ইয়েমেনের একটি চিনিকল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ০৮:৩২ Asia/Dhaka
  • ৯ আগস্ট রাজধানী সানায় সৌদি হামলায় বিধ্বস্ত একটি খাদ্য-কারাখানা
    ৯ আগস্ট রাজধানী সানায় সৌদি হামলায় বিধ্বস্ত একটি খাদ্য-কারাখানা

সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি বাহিনীর সর্বশেষ বর্বরতার শিকার হয়েছে ইয়েমেনের একটি চিনিকল।

পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশের ওই চিনিকলে গতকাল (রোববার) হামলা হয়েছে। এতে অন্তত ৩০ জন হতাহত হয়। গত ২৪ ঘণ্টায় এ প্রদেশে সৌদি বিমান কমপক্ষে ৮০ বার হামলা করেছে এবং এতে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

এর পাশাপাশি সৌদি জঙ্গিবিমানগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের রাজিহ ও বাদিম জেলার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর আগে হাজ্জাহ প্রদেশের হারাদ জেলায় সৌদি বিমান থেকে অন্তত চারদফা বিমান চালানো হয়। রাজধানী সানার নিহম এলাকায়ও নতুন হামলা হয়েছে। ইরানের প্রেস টিভি বলছে, সৌদি বিমান থেকে ইয়েমেনের তায়িজ প্রদেশের ধুবাব জেলার একটি স্কুলেও হামলা চালানো হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি বাহিনী সামরিক আগ্রাসন শুরু করেছিল তার কোনটিই অর্জন করতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯