‘সিরিয়ায় ৫০টি ট্যাংক পাঠিয়েছে তুরস্ক’
-
তুর্কি ট্যাংক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক অন্তত ৫০টি ট্যাংক মোতায়েন করেছে বলে জানিয়েছেন সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক কাউন্সিল দলের উপ-প্রধান এলহাম আহমাদ। সিরিয়ার ওই অঞ্চলে তুরস্ক গত ২৪ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু করেছে। তুর্কি সরকার দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তারা সেখানে সেনা পাঠিয়েছে।
এলহাম রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটিকে বলেছেন, জারাবুলুস শহরের অভিযানে তুর্কি ট্যাংকগুলোকে সমর্থন দিচ্ছে দেশটির বিমান বাহিনী। জারাবুলুস শহরে প্রধানত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে লড়াই করছে। বলা হচ্ছে- এসব কুর্দি গেরিলার প্রতি সমর্থন দিচ্ছে আমেরিকা কারণ এরা প্রেসিডেন্ট বাশার আল-সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে, তুর্কি সরকার বলে আসছে- এসব কুর্দি গেরিলার সঙ্গে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সম্পর্ক রয়েছে। এ ইস্যুতে এরইমধ্যে আমেরিকার সঙ্গে তুরস্কের শত্রুতা সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯