অবৈধ বসতি নিয়ে জাতিসংঘের সমালোচনায় ক্ষিপ্ত ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i18685-অবৈধ_বসতি_নিয়ে_জাতিসংঘের_সমালোচনায়_ক্ষিপ্ত_ইসরাইল
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইল বলেছে, জাতিসংঘ যে সমালোচনা করেছে তা নিতান্তই কথামালার আক্রমণ ও হাস্যকর।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ১৫:২৭ Asia/Dhaka
  • ইসরাইলের অবৈধ বসতি (ফাইল ফটো)
    ইসরাইলের অবৈধ বসতি (ফাইল ফটো)

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইল বলেছে, জাতিসংঘ যে সমালোচনা করেছে তা নিতান্তই কথামালার আক্রমণ ও হাস্যকর।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডেভিড কায়েস জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক বিশেষ সমন্বয়কারী নিকোলাই ম্লাদেনভের বক্তব্যকে উদ্ভট বলে মন্তব্য করেছেন। ডেভিড কায়েস তার ভাষায় বলেছেন, ম্লাদেনভ ইতিহাস ও আন্তর্জাতিক আইনকে বিকৃত করে শান্তি প্রক্রিয়াকে কঠিন করে তুলেছেন।

গতকাল (সোমবার) ম্লাদেনভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এক প্রতিবেদনে জানিয়েছেন, গত দুই মাস ধরে অধিকৃত ভূখণ্ডে ইসরাইল অবৈধ বসতি নির্মাণ জোরদার করেছে। গুরুত্বপূর্ণ এ প্রতিবেদনে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের নির্মাণকাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আট পৃষ্ঠার এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলের বসতি নির্মাণকাজ জোরদার, ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস ও ভূমি দখলের ঘটনা বেড়ে যাওয়ায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কমে আসছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০