ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছেই; নতুন হামলায় নিহত ২০
https://parstoday.ir/bn/news/west_asia-i18757-ইয়েমেনে_সৌদি_আগ্রাসন_চলছেই_নতুন_হামলায়_নিহত_২০
দারিদ্রপীড়িত ইয়েমেনে রাজতান্ত্রিক সৌদি আরবের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি আরবের নতুন হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ০৮:৫৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

দারিদ্রপীড়িত ইয়েমেনে রাজতান্ত্রিক সৌদি আরবের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি আরবের নতুন হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

আজ (বুধবার) সকালে সৌদি জঙ্গিবিমান সানা প্রদেশের আর-রাওদা ও নিহম এলাকায় এলাকায় বোমাবর্ষণ করে। এছাড়া, রাজধানী সানার সামরিক একাডেমির কাছেও বোমা হামলা চালায়। এসব হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন এ খবর দিয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের সাহান জেলায় সৌদি জঙ্গিবিমানের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেখানে বসতবাড়িতে ব্যাপকভাবে হামলা চালায় সৌদি জঙ্গিবিমান। এর পাশাপাশি গতকাল শেষ বেলায় হাজ্জাহ প্রদেশে একটি গ্যাস স্টেশনে বোমাবর্ষণ করে সৌদি আরব। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায় নি। এছাড়া, হাজ্জাহ প্রদেশের মুস্তাবা জেলা ও আরমান প্রদেশে সৌদি আরব হামলা চালিয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১