লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় অনেক দায়েশ সদস্য হতাহত
সেপ্টেম্বর ০১, ২০১৬ ০৭:২৯ Asia/Dhaka
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম’র অনেক সদস্য হতাহত হয়েছে। লেবাননের উত্তরপূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে এ হামলা চালানো হয়।
লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর আরসালের উপকণ্ঠে দার আল-হাওয়া’য় সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বাঙ্কারে এ হামলা চালানো হয়। গতকাল এ হামলা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর 'ওয়ার মিডিয়া সেন্টার'।
এর আগে লেবাননে দায়েশের হামলা চালানোর অনেক তৎপরতাকে বানচাল করে দিয়েছে হিজবুল্লাহ। এছাড়া, হিজবুল্লাহর অকুতোভয় যোদ্ধারা সিরিয় সেনাবাহিনীকে তাকফিরি-বিরোধী যুদ্ধে কার্যকর সহযোগিতা করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১
ট্যাগ