গোলযোগের মধ্যে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
-
এফকান আলা (মাঝে)
তুরস্কের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। গত ১৫ জুলাই সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থান এবং অব্যাহত গেরিলা হামলার বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার জন্য তিনি জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিভিশনে এফকান আলার পদত্যাগের কথা ঘোষণা করেন তবে তিনি কোনো কারণ উল্লেখ করেন নি। এর আগে ইলদিরিম গতকাল (বুধবার) সন্ধ্যায় রাজধানী আংকারায় প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হন।
তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সুলায়মান সোয়লুকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। সোয়লু হচ্ছেন প্রেসিডেন্ট এরদোগানের অনেক বেশি আস্থাভাজন ব্যক্তি। আর নতুন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ মুয়েজিনওগ্লু। তিনি ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র ডেপুটি চেয়ারম্যান।
এফকান আলা স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলা ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ দফায় দফায় বোমা হামলা চালিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১