সৌদি আরবের গভীরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i18997-সৌদি_আরবের_গভীরে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালালো_ইয়েমেন
দারিদ্রপীড়িত ইয়েমেনে নারকীয় বর্বরতার জবাবে দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের গভীরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৬ ২১:০৪ Asia/Dhaka
  • বোরকান-১ ক্ষেপণাস্ত্র
    বোরকান-১ ক্ষেপণাস্ত্র

দারিদ্রপীড়িত ইয়েমেনে নারকীয় বর্বরতার জবাবে দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের গভীরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে।

ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আগে, শুক্রবার সৌদি বাহিনী ইয়েমেনে দুদফা বিমান চালায়। এতে এক ডজনেরও বেশি মানুষ মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩