পিকেকে’র সঙ্গে সম্পর্কের অভিযোগে তুরস্কে ১১,৫০০ শিক্ষক বরখাস্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i19645-পিকেকে’র_সঙ্গে_সম্পর্কের_অভিযোগে_তুরস্কে_১১_৫০০_শিক্ষক_বরখাস্ত
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এবার দেশটিতে ১১,৫০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এসব শিক্ষককে বেতনসহ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত হবে।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ২০:২২ Asia/Dhaka
  • তুর্কি শিক্ষকদের বিক্ষোভ
    তুর্কি শিক্ষকদের বিক্ষোভ

তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এবার দেশটিতে ১১,৫০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এসব শিক্ষককে বেতনসহ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত হবে।   

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছে, শিক্ষা মন্ত্রণালয় সন্দেহ করছে যে, পিকেকে গেরিলাদের কর্মকাণ্ডের প্রতি প্রায় ১১,৫০০ শিক্ষকের সমর্থন রয়েছে। আনাদোলু বলেছে, অভিযুক্ত শিক্ষকের সংখ্যা ১৪ হাজারে পৌঁছাতে পারে কারণ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় গভর্নরদের পক্ষ থেকেও তদন্ত চলছে। আগামী সপ্তাহে তুরস্কে নতুন শিক্ষা বছর শুরু হবে এবং দেশটিতে সাড়ে আট লাখ শিক্ষক রয়েছেন।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সরকার ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ চাকরিজীবীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তার মধ্যে সেনা সদস্য রয়েছে ৫,০০০।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮