ইয়েমেনে ঈদুল আজহার দিনেও সৌদি হামলা; নিহত ১৪
https://parstoday.ir/bn/news/west_asia-i19963-ইয়েমেনে_ঈদুল_আজহার_দিনেও_সৌদি_হামলা_নিহত_১৪
ইয়েমেনে আজ ঈদুল আজহার দিনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের দু'টি শহরের ওপর সৌদি জঙ্গি বিমানগুলো থেকে বোমা ফেলা হয় বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৪:৩২ Asia/Dhaka
  • ইয়েমেনে ঈদুল আজহার দিনেও সৌদি হামলা; নিহত ১৪

ইয়েমেনে আজ ঈদুল আজহার দিনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের দু'টি শহরের ওপর সৌদি জঙ্গি বিমানগুলো থেকে বোমা ফেলা হয় বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।

সা'দার সাহার শহরে অন্তত সাত বার বোমা ফেলা হয়েছে। এর ফলে সেখানে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এরপর একই প্রদেশের বাকাম শহরে বোমা হামলায় দুই জন প্রাণ হারায় ও একজন আহত হয়।

এছাড়া আজ (সোমবার) হাজ্জাহ, তায়িজ ও সানা প্রদেশেও সৌদি জঙ্গি বিমানগুলো হামলা চালিয়েছে। পবিত্র ঈদুল আজহার দিনেও ইয়েমেনের মুসলমান ভাইদের ওপর হামলার ঘটনায় সৌদি সরকারের মুসলিম বিরোধী অবস্থানই ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি জাতিসংঘ ঘোষণা করেছে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। সৌদি হামলায় এ পর্যন্ত স্কুল-কলেজ ও হাসপাতালসহ দেশটির অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২