যুদ্ধবিরতির মধ্যেই সন্ত্রাসীদের সঙ্গে সিরিয় সেনাদের ভয়াবহ লড়াই
https://parstoday.ir/bn/news/west_asia-i20338-যুদ্ধবিরতির_মধ্যেই_সন্ত্রাসীদের_সঙ্গে_সিরিয়_সেনাদের_ভয়াবহ_লড়াই
সিরিয়ায় যুদ্ধবিরতি চলার মধ্যেই রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে সরকারি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা দামেস্কের কাছে ওই এলাকায় ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১৩:৫৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ায় যুদ্ধবিরতি চলার মধ্যেই রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে সরকারি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা দামেস্কের কাছে ওই এলাকায় ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

সরকার-বিরোধী সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম সিরিয়ার সেনাবাহিনী এবং সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের খবর দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (শুক্রবার) জানিয়েছে, সন্ত্রাসীরা সরকার নিয়ন্ত্রিত কাবুন এলাকায় গোলাবর্ষণ করলে তিনজন আহত হয়।

এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কাবুনের পাশে জোবার এলাকায় আজকের সংঘর্ষ কেন্দ্রীভূত ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের সশস্ত্র হামলা প্রতিরোধের জন্য ব্যবস্থা নেয়। এছাড়া, সন্ত্রাসী অধ্যুষিত জোবার এলাকা থেকে রকেট ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সন্ত্রাসীরা কয়েক ডজনবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তখন আজকের এ সংঘর্ষের খবর বের হলো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬