ইরাকের আনবার প্রদেশে ৬০ দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i21166-ইরাকের_আনবার_প্রদেশে_৬০_দায়েশ_সন্ত্রাসী_নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৫:২২ Asia/Dhaka
  • ইরাকের আনবার প্রদেশে ৬০ দায়েশ সন্ত্রাসী নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

আল-জাজিরা অপারেশনস কমান্ডার মেজর জেনারেল কাসিম আল-মোহাম্মাদীর বরাত দিয়ে ইরাকের আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাকি সেনাবাহিনী আনবার প্রদেশের হিত শহরে দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এ সময় অভিযানে দায়েশের অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।অন্যদিকে, বাগদাদ ভিত্তিক 'ওয়ার মিডিয়া সেল' জানিয়েছে, ইরাকি বিমান বাহিনীর বোমা বর্ষণে আরো ২০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়।

এদিকে, নেইনাভা প্রদেশের দক্ষিণ অংশে দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট নয়টি নৌকা ধ্বংস হয়েছে বলে ইরাকি সেনাবাহিনীর একটি ইউনিটের  মুখপাত্র আমিন শেখানি জানিয়েছেন। দায়েশ এসব নৌকা দিয়ে তাইগ্রিস নদীর আশপাশে অবস্থিত পাঁচটি গ্রামে অস্ত্র এবং খাদ্য সামগ্রী সরবরাহ করত বলে জানান শেখানি।

তিনি বলেন, দায়েশের ওইসব নৌকা এবং সেখানে থাকা সামগ্রী ইরাকি সেনাবাহিনীর অভিযানের মুখে পড়ে। তবে নৌকাগুলোতে ঠিক কতজন দায়েশ সন্ত্রাসী ছিল এবং তারা সবাই নিহত বা সামান্য আহত হয়েছেন কিনা  সে ব্যাপারে নিশ্চিত করতে পারেন নি তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫