সিরিয়ার গভীরে অভিযান চালাতে পারে তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i21241-সিরিয়ার_গভীরে_অভিযান_চালাতে_পারে_তুরস্ক_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ সিরিয়ার গভীরে অভিযান পরিচালনার জন্য সেনা পাঠানোর চিন্তা করছে। নিরাপদ জোন প্রতিষ্ঠার জন্য এ কাজ করা হবে বলে তিনি জানান। ফ্রান্সের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৫:০৬ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ সিরিয়ার গভীরে অভিযান পরিচালনার জন্য সেনা পাঠানোর চিন্তা করছে। নিরাপদ জোন প্রতিষ্ঠার জন্য এ কাজ করা হবে বলে তিনি জানান। ফ্রান্সের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

চাভুসওগ্লু জানান, “প্রাথমিকভাবে আমরা ৪৫ কিলোমিটার ভেতরে ঢুকতে পারি তবে মানবিজ এলাকা বন্ধ করে দেয়ার জন্য পরে আরো গভীরে ঢোকার প্রয়োজন হবে।” এ অভিযান পরিচালনা করা হলে সিরিয়ার ভেতরে ৫,০০০ কিলোমিটার এলাকায় নিরাপদ জোন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দায়েশের কথিত রাজধানী রাকা পর্যন্ত অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

মানবিজ হচ্ছে তুরস্কের সীমান্তে উত্তর সিরিয়ার একটি এলাকা। বর্তমানে এটি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের দখলে রয়েছে। গত আগস্ট মাসে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ এলাকা ছেড়ে চলে গেছে। এরপর সেপ্টেম্বরের প্রথম দিকে তুরস্ক আকস্মিক অভিযান চালিয়ে জারাব্লুস শহর দখল করে। এ সময় বিনা প্রতিরোধে দায়েশ ওই শহর ছেড়ে চলে যায়।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬