ইয়েমেনি যোদ্ধাদের হামলায় আমিরাতের যুদ্ধজাহাজ ধ্বংস
অক্টোবর ০১, ২০১৬ ১২:০৭ Asia/Dhaka
-
এইচএসভি-২ সুইফট যুদ্ধজাহাজ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় সংযুক্ত আরব আমিরাতের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে। লোহিত সাগরের মোখা বন্দরনগরীর কাছে এ ঘটনা ঘটেছে।
আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সেনারা টানা কয়েকটি রকেট হামলা চালায় এইচএসভি-২ সুইফট নামের দুই কাঠামোবিশিষ্ট এ জাহাজের ওপর এবং তাতেই সেটি ধ্বংস হয়।
দ্রুত গতিসম্পন্ন এ জাহাজটি নৌবাহিনীকে লজিস্টিক্যাল সাপোর্ট দেয় এবং এটি মাইন শনাক্ত, সামরিক অভিযান নিয়ন্ত্রণ এবং সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারে। জাহাজটি আগে মার্কিন নৌবাহিনীর মালিকানায় ছিল।
আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বেশ কয়েকটি যুদ্ধাজাহাজ ও নৌযান ধ্বংস করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১
ট্যাগ