অক্টোবরের মধ্যেই ইউ'তে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চায় তুরস্ক: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i21772-অক্টোবরের_মধ্যেই_ইউ'তে_ভিসামুক্ত_ভ্রমণ_সুবিধা_চায়_তুরস্ক_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্যপদ লাভের বিষয়ে খেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১৪:৩৮ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্যপদ লাভের বিষয়ে খেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছে।

গতকাল (শনিবার) প্রেসিডেন্ট এরদোগান ব্রাসেলসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইইউ'তে তুরস্কের উপস্থিতি থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের জন্য এসে গেছে।

টেলিভিশনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, যদি ইইউ তুরস্ককে পূর্ণ সদস্য দেয় তাহলে আমরা এর জন্য প্রস্তুত আছি। তবে তাদের জানা উচিত যে, এ বিষয়ে আমরা চূড়ান্ত খেলার শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি।  

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর ইইউ এবং আঙ্কারা সম্পর্কের অবনতি ঘটে। অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর কঠোর দমনপীড়ন চালাচ্ছে তুরস্ক।  

তুরস্কের ইইউ'র সদস্যপদ পাওয়া সংক্রান্ত বিষয়ে এরদোগান আরো বলেন, "এই ক্ষেত্রে সময় নষ্ট করা অথবা কূটনৈতিক খেলায় মেতে ওঠারও কোনো প্রয়োজন নেই। তুরস্ককে সঙ্গে নিয়ে বা তাকে ছাড়া পথ চলবে কিনা সে বিষয়ে ই‌ইউ-কেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ঘাড়ে এ দায়- দায়িত্ব চাপিয়ে দেয়া তাদের উচিত হবে না।"

এরদোগান আরো বলেন, চলতি মাসে তুর্কি নাগরিকদেরকে সেনজেনভুক্ত দেশগুলোতে বিনা ভিসায় ভ্রমণের সুবিধা দেয়া হবে কিনা- এ সংক্রান্ত সিদ্ধান্ত 'গুরুত্বপূর্ণ' হওয়ায় ইইউ-তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে অক্টোবর একটি গুরুত্বপূর্ণ মাস।#

পার্সটুডে/বাবুল আখতার/২