ইরাকি জঙ্গিবিমানের হামলায় আনবার প্রদেশে ৩০ সন্ত্রাসী নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে দেশটির বিমান বাহিনী বোমা বর্ষণ করলে দুই ডজনের বেশি উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে।
আনবার অপারেশন্সের কমান্ডার মেজর জেনারেল ইসমাঈল আল-মাহলাভি গতকাল (শনিবার) আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেলকে বলেন, জাজিরাহ রামাদি অঞ্চলের আলবু আলী জসিম এলাকায় তাকফিরি দায়েশকে লক্ষ্য করে বোমা বর্ষণ করা হলে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়।
এছাড়া, উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ২৮২ কিলোমিটার উত্তরে অবস্থিত হাভিজা শহরে ইরাকি জঙ্গিবিমান বোমা বর্ষণ করলে বহু সন্ত্রাসী হতাহত হয়।
ইরাকি বিমান বাহিনীর হামলার মুখে দায়েশ হাভিজা শহরে তাদের পাশবিক তৎপরতা জোরদার করার পাশাপাশি আহত বহু সন্ত্রাসীকে স্থানীয় হাসপাতাল এবং ক্লিনিকে স্থানান্তর করেছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২