দায়েশ-বিরোধী বিশাল স্থল অভিযানে নেমেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i22612-দায়েশ_বিরোধী_বিশাল_স্থল_অভিযানে_নেমেছে_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিশাল স্থল অভিযান শুরু করেছে। সালাহউদ্দিন এবং দিয়ালা প্রদেশের মধ্যবর্তী এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে হটিয়ে দেয়ার জন্য এ অভিযান শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ০৯:১৪ Asia/Dhaka
  • ইরাকি বাহিনী (ফাইল ফটো)
    ইরাকি বাহিনী (ফাইল ফটো)

ইরাকের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিশাল স্থল অভিযান শুরু করেছে। সালাহউদ্দিন এবং দিয়ালা প্রদেশের মধ্যবর্তী এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে হটিয়ে দেয়ার জন্য এ অভিযান শুরু হয়েছে।

ইরাকের পুলিশ প্রধান মেজর জেনারেল দামিন হামিদ আল-জুবোরি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সালাউদ্দিন প্রদেশের মেতিবিজাহ অঞ্চল থেকে দায়েশকে হটিয়ে দেয়ার লক্ষ্যে এ অভিযান শুরু করা হয়েছে। ২০১৪ সালের জুনে অঞ্চলটি দখল করেছিল দায়েশ।

রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত সালাউদ্দিন প্রদেশ প্রায় দুই বছর দায়েশের দখলে ছিল। ইরাকি বাহিনী সম্প্রতি এ প্রদেশ দখলমুক্ত করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১