মসুল মুক্তির আসন্ন অভিযান: সৌদি আহ্বান প্রত্যাখ্যান করল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i22999-মসুল_মুক্তির_আসন্ন_অভিযান_সৌদি_আহ্বান_প্রত্যাখ্যান_করল_ইরাক
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার আসন্ন অভিযানের ব্যাপারে সৌদি আরবের একটি আহ্বান প্রত্যাখ্যান করেছে রিয়াদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ০৫:৫১ Asia/Dhaka
  • আহমাদ জামাল
    আহমাদ জামাল

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার আসন্ন অভিযানের ব্যাপারে সৌদি আরবের একটি আহ্বান প্রত্যাখ্যান করেছে রিয়াদ।

ওই অভিযানে অংশগ্রহণ থেকে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী- পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটকে বিরত রাখার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ জামাল রিয়াদের ওই আহ্বানকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল কারো কথাকে পাত্তা দেয় না বাগদাদ।

আদেল আল-জুবায়ের

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটকে ইরানের সঙ্গে সম্পর্কিত একটি সাম্প্রদায়িক বাহিনী হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, এ বাহিনী ইরাকে মতবিরোধ উস্কে দিচ্ছে এবং দেশটির বিভিন্ন স্থানে জাতিগত দাঙ্গা ছড়াচ্ছে।

এর প্রতিক্রিয়ায় আহমাদ জামাল বলেছেন, স্বেচ্ছাসেবী বাহিনী হচ্ছে সন্ত্রাসীদের পক্ষ থেকে হুমকির মুখে থাকা গোটা ইরাকি জাতির জন্য ‘আশার আলো’। এ পর্যন্ত দায়েশ জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিটি বিজয়ে ইরাকের সরকার ও জনগণের পাশে ছিল স্বেচ্ছাসেবী বাহিনী।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাগদাদ দায়েশের প্রতি সহানুভূতিশীল কারো ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ভ্রুক্ষেপ করে না। এ ছাড়া, ইরাকে যারা সংঘাত ও জাতিগত দাঙ্গা জিইয়ে রাখতে চায় এ ধরনের মন্তব্যে তাদের মুখোশ উন্মোচিত হয়ে পড়ে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫