মসুল মুক্ত করতে রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই হবে: কুর্দি নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i23734-মসুল_মুক্ত_করতে_রাস্তায়_রাস্তায়_হাতাহাতি_লড়াই_হবে_কুর্দি_নেতা
ইরাকের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অধিকৃত মসুল নগরী মুক্ত করতে গিয়ে রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই হতে পারে বলে আভাস দিয়েছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী কারিম সিনজারি। দায়েশের বিরুদ্ধে মসুলের জনগণের প্রতিরোধ যুদ্ধে নামার খবরকে স্বাগত জানিয়ে এ আভাস দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ২১:২৫ Asia/Dhaka
  • বিজয় চিহ্ন দেখাচ্ছেন ইরাকি বাহিনীর এক সদস্য
    বিজয় চিহ্ন দেখাচ্ছেন ইরাকি বাহিনীর এক সদস্য

ইরাকের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অধিকৃত মসুল নগরী মুক্ত করতে গিয়ে রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই হতে পারে বলে আভাস দিয়েছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী কারিম সিনজারি। দায়েশের বিরুদ্ধে মসুলের জনগণের প্রতিরোধ যুদ্ধে নামার খবরকে স্বাগত জানিয়ে এ আভাস দেন তিনি।

কারিম সিনজারি বলেন, দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের হত্যায় অনেকেই অংশ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া, মসুলের পথে অনেক দায়েশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। 

কারিম সিনজারি আরো বলেন, মসুল নগরীর ভেতর থেকে গোয়েন্দা তথ্য সরবরাহকারী হিসেবে সহায়তা এবং উপজাতীয় অধিবাসীদের সহযোগিতা পাওয়া না গেলে কেবলমাত্র ইরাকি বাহিনী দায়েশকে হটাতে পারবে না। মসুলের মানুষ দায়েশকে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

গত সোমবার থেকে মসুল মুক্ত করার অভিযান শুরু হয়েছ। ইরাকি সামরিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাহিনী এবং কুর্দি পেশমার্গা বাহিনী গুরুত্বপূর্ণ এ অভিযানে অংশ নিচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২