কাতারের সাবেক আমির শেখ খলিফা ইন্তেকাল করেছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i23854-কাতারের_সাবেক_আমির_শেখ_খলিফা_ইন্তেকাল_করেছেন
কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আলে সানি ইন্তেকাল করেছেন। দেশটির বর্তমান শাসক শেখ তামিমের দাদা শেখ খলিফা ৮৪ বছর বয়সে রোববার ইন্তেকাল করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ০৯:৪৪ Asia/Dhaka
  • কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আলে সানি
    কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আলে সানি

কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আলে সানি ইন্তেকাল করেছেন। দেশটির বর্তমান শাসক শেখ তামিমের দাদা শেখ খলিফা ৮৪ বছর বয়সে রোববার ইন্তেকাল করেন।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিউএনএ পরিবেশিত খবরে বলা  হয়েছে দেশটিতে তিন দিনের শোক পালন করা হবে।

শেখ খলিফা ১৯৭২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দেশ শাসন করেছেন। প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে শেখ তামিমের বাবা শেখ হামাদ বিন খলিফা আলে সানি তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন।  অবশ্য শেখ হামাদও ২০১৩ সালে রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করেন। ক্ষমতা হস্তান্তরের সুষ্ঠু ধারাবাহিকতা সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছিলেন শেখ হামাদ।#

পার্সটুডে/মূসা রেজা/২৪