‘মসুল থেকে মাত্র ২ মাইল দূরে রয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী ইউনিট’
https://parstoday.ir/bn/news/west_asia-i24040-মসুল_থেকে_মাত্র_২_মাইল_দূরে_রয়েছে_ইরাকের_সন্ত্রাস_বিরোধী_ইউনিট’
ইরাকের যৌথ অপারেশন কমান্ড বা জেওসি বলেছে, মসুল থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থান করছে দেশটির সন্ত্রাস-বিরোধী ইউনিটগুলো। রাজধানী বাগদাদ থেকে চারশ’ কিলোমিটার উত্তরে এ নগরী অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ১৩:১৯ Asia/Dhaka
  • ‘মসুল থেকে মাত্র ২ মাইল দূরে রয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী ইউনিট’

ইরাকের যৌথ অপারেশন কমান্ড বা জেওসি বলেছে, মসুল থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থান করছে দেশটির সন্ত্রাস-বিরোধী ইউনিটগুলো। রাজধানী বাগদাদ থেকে চারশ’ কিলোমিটার উত্তরে এ নগরী অবস্থিত।

এ দিকে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির উত্তরাঞ্চলীয় এ নগরীর চারপাশের আরো এলাকা উদ্ধার করেছে। তাকফিরি সন্ত্রাসী দায়েশের হাত থেকে এ নগরী মুক্ত করার অভিযানের অংশ হিসেবে এ সব এলাকা উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র থেকে জানানো হয়েছে, পিশমার্গা যোদ্ধারা বাশিক শহরের কাছাকাছি দিরিক গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। মসুল থেকে গ্রামটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত। আজ(বুধবার) কুর্দি রুদওয়া টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬