মসুলে হাজার হাজার নারী-শিশুকে মানবঢাল করেছে দায়েশ: জাতিসংঘ
ইরাকের তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুল নগরী এবং তার আশেপাশের এলাকার নিরীহ নারী-শিশুসহ হাজার হাজার বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন।
খুব শিগগিরই মসুল শহরে হামলা শুরু করা হবে বলে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করার পরই এ কথা জানানো হলো।
দায়েশ জঙ্গিরা আশেপাশের এলাকা থেকে সাধারণ মানুষ অপহরণ করছে। আক্রমণ ঠেকাতে মানবঢাল হিসেবে ব্যবহারের লক্ষ্যে এসব নিরীহ মানুষকে অপহরণ করা হচ্ছে। এছাড়া, দায়েশ সন্ত্রাসীরা সব ধরণের যোগাযোগ চ্যানেল ধ্বংস করছে। পাশাপাশি তেল এবং রাসায়নিক স্থাপনায়ও তারা আগুন ধরিয়ে দিচ্ছে বলে জানানো হয়েছে।
দায়েশের নানা অমানবিক প্রস্তাবে যেসব মানুষ সাড়া দিচ্ছে না তাদের বেশিরভাগকেই ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জাতিসংঘ জানিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮