মসুলে অগ্রাভিযান চলছে; টিভি ভবন দখলে নিল সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i24547-মসুলে_অগ্রাভিযান_চলছে_টিভি_ভবন_দখলে_নিল_সেনাবাহিনী
সন্ত্রাস বিরোধী ইরাকি সেনাবাহিনীর বিশেষ বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে মসুলের উপকণ্ঠে একটি গ্রাম এবং টেলিভিশন ভবন পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৬ ১৭:৫৫ Asia/Dhaka
  • মসুলে অগ্রাভিযান চলছে; টিভি ভবন দখলে নিল সেনাবাহিনী

সন্ত্রাস বিরোধী ইরাকি সেনাবাহিনীর বিশেষ বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে মসুলের উপকণ্ঠে একটি গ্রাম এবং টেলিভিশন ভবন পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দায়েশের কাছ থেকে নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন বড় ধরণের চূড়ান্ত অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো। 

আজ (মঙ্গলবার) ইরাকি সেনাবাহিনীর লে. জেনারেল আব্দেল ওহাব আল-সাদি বলেছেন, আমরা গোগজালি সন্ত্রাসীমুক্ত করেছি এবং মসুলের টেলিভিশন ভবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। এদিকে, মসুল শহরের পূর্ব অংশে অবস্থিত টেলিভিশন ভবনটির পুনর্দখলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল সামি আল-আরিদি।

দায়েশের সঙ্গে তুমূল সংঘর্ষের পর সেনাবাহিনী মসুলের টেলিভিশন চ্যানেলটি দখলে নিতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। মসুল থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনীর সাড়াশি অভিযান শুরুর পর এই প্রথম শহরটি থেকে একটি গুরুত্বপূর্ণ ভবন দখলে এলো।

পার্সটুডে/বাবুল আখতার/১