মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i25135-মসুলের_কাছে_গণকবর_খুঁজে_পেল_ইরাকি_সেনাবাহিনী
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানে প্রায় ১০০ ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন দেহ এবং কঙ্কাল পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানে প্রায় ১০০ ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন দেহ এবং কঙ্কাল পাওয়া গেছে।

ইরাকি জয়েন্ট মিলিটারি কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল  বলেছেন, মুসলের ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাম্মাম আল আলিল শহরের কৃষি কলেজের কাছে গতকাল (সোমবার) রাতে এ গণকবর পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) বাগদাদ থেকে ফরেনসিক বিভাগের একটি দল নিহত ব্যক্তিদের দেহাবশেষ পরীক্ষা করবেন বলে জানান ব্রেগেডিয়ার রাসুল।

ইরাকি নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী আল-লামি জানিয়েছেন, যেসব  বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য দায়েশকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছিল তাদেরকে হত্যা করে এখানে মাটিচাপা দিয়েছে জঙ্গিরা।

দায়েশের কাছ থেকে হাম্মাম আল-আলিল শহরটি পুনরুদ্ধার করার খবর গতকাল (সোমবার) সকালে জানায় ইরাকি সেনাবাহিনী। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল দায়েশ। তখন থেকে এ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীটি ইরাকের উত্তর ও পশ্চিম অংশে পাশবিক হত্যাযজ্ঞ এবং নৃশংসতা চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮