মসুলের যুদ্ধে ইরাকি বাহিনী নামিয়েছে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান
-
যুদ্ধে চলেছে \'আলবোবত\'
ইরাকের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান নামিয়েছে। ট্যাংকের মতো দেখতে ‘আলরোবত’ নামের সাঁজোয়া যানকে মসুলে মোতায়েন করা হয়েছে। এই যান আকারে গলফ খেলায় ব্যবহৃত গাড়ির প্রায় সমান বলে উল্লেখ করা হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে বসবাসকারী দুই ভাই ‘আলরোবতের’ নকশা প্রণয়ন করেছেন। এতে ভারি মেশিনগান, রাশিয়া তৈরি কাতিউশা রকেট লাঞ্চারসহ চারটি ক্যামেরা বসানো আছে। দূর থেকে নিয়ন্ত্রণকারীর নির্ধারণ করা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি।
ইরাকের আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টুইট বার্তায় বলেছে, চলতি মাসের পয়লা তারিখ থেকে মসুলের চলমান যুদ্ধে এই সাঁজোয়া যান মোতায়েন করা হয়। ইরাকের ইংরেজি দৈনিক বাগদাদ পোস্টের খবরে আরো বলা হয়েছে, বর্তমানে একে প্রায় এক কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে প্রয়োজনে এর তিনগুণ বেশি দূরত্ব থেকেও একে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।#
পার্সটুডে/মূসা রেজা/১১