‘সন্ত্রাসীরা আলেপ্পোয় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i25402-সন্ত্রাসীরা_আলেপ্পোয়_রাসায়নিক_অস্ত্র_ব্যবহার_করছে’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো নগরীতে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এ সংক্রান্ত আলামত পাওয়া গেছে। এক বিবৃতিতে এ সব কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ১৬:৪০ Asia/Dhaka
  • ‘সন্ত্রাসীরা আলেপ্পোয় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো নগরীতে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এ সংক্রান্ত আলামত পাওয়া গেছে। এক বিবৃতিতে এ সব কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আলেপ্পোর সদ্যমুক্ত একটি এলাকা থেকে রাসায়নিক অস্ত্রের অবিস্ফোরিত গোলা উদ্ধার করা হয়েছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক মানুষদের ওপর এসব গোলার সাহায্যে হামলা চালানো হতো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভও রাসায়নিক হামলার আলামত পাওযার বিষয়টি নিশ্চিত করেছেন। নমুনা সংগ্রহ করে প্রাথমিকভাবে তাতে ক্লোরিন ও শ্বেত-ফসফরাসের আলামত পাওয়া গেছে বলে বলে জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১২