মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i25426-মসুলে_রাসায়নিক_বোমার_উপাদান_মজুদ_করছে_দায়েশ
জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুলে রাসায়নিক বোমা তৈরিতে ব্যবহৃত সালফার এবং অ্যামোনিয়ার মজুদ গড়ে তুলছে। সম্ভবত রাসায়নিক বোমা হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে এ মজুদ গড়ে তোলা হচ্ছে। ইরাকি বাহিনী যখন এ নগরী মুক্ত করার অভিযান চালাচ্ছে তখনি রাসায়নিক উপাদান মজুদের ঘটনা ঘটছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ১৫:৫১ Asia/Dhaka
  • মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুলে রাসায়নিক বোমা তৈরিতে ব্যবহৃত সালফার এবং অ্যামোনিয়ার মজুদ গড়ে তুলছে। সম্ভবত রাসায়নিক বোমা হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে এ মজুদ গড়ে তোলা হচ্ছে। ইরাকি বাহিনী যখন এ নগরী মুক্ত করার অভিযান চালাচ্ছে তখনি রাসায়নিক উপাদান মজুদের ঘটনা ঘটছে।

জাতিসংঘ মুখপাত্র রাভিনা শামদাসানি আজ(শুক্রবার) বলেন, চলতি সপ্তাহে মসুলের আশেপাশে আরো অনেক মানুষকে মেরেছে দায়েশ। এর মধ্যে ২০ জন বেসামরিক মানুষকে তথ্য পাচার এবং একজনকে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ গুলি করে মারা হয়েছে।

চলতি সপ্তাহের গোড়র দিকে হাম্মাম আল-আলিল শহরের কাছে একটি গণকবর থেকে একশর ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়। এটি দায়েশের বধ্যভূমিগুলোর অন্যতম বলে জানান শামদাসানি। কয়েকটি সূত্র থেকে এ খবর পাওয়া গেছে বলে জানান। গণহত্যার সময় মরার মতো পরে থেকে প্রাণে রক্ষা পাওয়া এক ব্যক্তিও এ সংক্রান্ত তথ্য দিয়েছে বলে জানান তিনি।

এদিকে, মসুল উদ্ধারের লড়াই চতুর্থ সপ্তাহে পড়েছে। ইরাকি বাহিনী এ লড়াইয়ে বিজয়ের ধারা অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১