দক্ষিণ মসুলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী; ৯৫০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i26134-দক্ষিণ_মসুলের_পূর্ণ_নিয়ন্ত্রণ_নিল_ইরাকি_বাহিনী_৯৫০_সন্ত্রাসী_নিহত
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের দক্ষিণাংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান জেনারেল শাকের জোদাত শুক্রবার জানান, সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী মসুলের দক্ষিণাংশের ১,৮৫০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। এ সময় ৯৫০ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় ১০ হাজার পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান জেনারেল শাকের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ১২:০৭ Asia/Dhaka
  • ইরাকি যোদ্ধাদের ফাইল ফটো
    ইরাকি যোদ্ধাদের ফাইল ফটো

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের দক্ষিণাংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান জেনারেল শাকের জোদাত শুক্রবার জানান, সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী মসুলের দক্ষিণাংশের ১,৮৫০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। এ সময় ৯৫০ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় ১০ হাজার পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান জেনারেল শাকের।

এছাড়া, ইরাকি সেনাদের হাতে ২৫টি গাড়িবোমা, ৮৩টি মোটরবাইক বোমা, ৯২টি বিস্ফোরক বেল্ট এবং অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সজ্জিত কয়েকটি যানবাহন ধ্বংস করা হয়েছে। জেনারেল শাকের জানান, পুলিশ বাহিনী দক্ষিণ মসুল থেকে রাসায়নিক গ্যাসভর্তি ৩৬টি মর্টারের গোলা উদ্ধার করেছে।

এদিকে, ইরাকের যুদ্ধবিষয়ক মিডিয়া সেল জানিয়েছে, স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি দিয়ালা প্রদেশ থেকে সাত দায়েশ সন্ত্রাসীকে আটক করেছে। কয়েকটি এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীকে আটক করা হয় বলে জানান দিয়ালা প্রদেশের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান সাদিক আল-হোসেইনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯