সিরিয়ার সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেল রুশ বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i26671-সিরিয়ার_সন্ত্রাসীদের_রাসায়নিক_অস্ত্র_ব্যবহারের_আলামত_আবারো_পেল_রুশ_বাহিনী
সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রতিরক্ষা ইউনিট। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
নভেম্বর ২৫, ২০১৬ ১৩:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেল রুশ বাহিনী

সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রতিরক্ষা ইউনিট। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

রুশ তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈব অস্ত্র প্রতিরক্ষা বাহিনী বা আরসিএইচবিডি এবারে মাস্টার্ড গ্যাসের অবিস্ফোরিত মর্টারের গোলা উদ্ধার করেছে। রুশ চ্যানেল আরটি আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।

ইনফ্রারেড স্পেক্টোমিটার বা অবলোহিত বর্ণালীবীক্ষণ দিয়ে তাৎক্ষণিক পরীক্ষায় গোলায় মাস্টার্ড গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়। রাসায়নিক অস্ত্রবাহী এ গোলা সন্ত্রাসীরা নিজেরাই তৈরি করেছে। আধা লিটার  থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লিটার পর্যন্ত মাস্টার্ড গ্যাস বহন করতে পারে এটি।

সেপ্টেম্বর মাসে রুশ সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল যে দ্বিধা বিভক্ত আলেপ্পোর মুক্ত অঞ্চলে রাসায়নিক হামলা চালাতে পারে দায়েশ।#  

পার্সটুডে/মূসা রেজা/২৫