দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের ব্যাপক সাফল্য
https://parstoday.ir/bn/news/west_asia-i26869-দায়েশ_সন্ত্রাসীদের_বিরুদ্ধে_ইরাকের_পপুলার_মোবিলাইজেশন_ইউনিটের_ব্যাপক_সাফল্য
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট সেদেশের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের দুটি গ্রাম দায়েশমুক্ত করেছে। তাল-আফারের পশ্চিমে অবস্থিত আলআজাবুরি এবং আল-বাইনুনা গ্রাম দায়েশের হাত থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর আস্‌সালাম গ্রাম মুক্ত করার অভিযানে এগিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৬ ১৬:৪৫ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের ব্যাপক সাফল্য

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট সেদেশের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের দুটি গ্রাম দায়েশমুক্ত করেছে। তাল-আফারের পশ্চিমে অবস্থিত আলআজাবুরি এবং আল-বাইনুনা গ্রাম দায়েশের হাত থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর আস্‌সালাম গ্রাম মুক্ত করার অভিযানে এগিয়ে যাচ্ছে।

পপুলার মোবিলাইজেশন ইউনিট মোসুল-তালআফার মহাসড়কের নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নিয়েছে। এই মহাসড়কটিই সন্ত্রাসীগোষ্ঠি দায়েশের চলাচলের একমাত্র পথ। মোসুল শহরটিও এখন পুরোপুরি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।

ইরাকি সেনাবাহিনীও তালআফার শহরে দায়েশ সন্ত্রাসীদের ঘাঁটিতে কামানের গোলা নিক্ষেপ করেছে। ওই হামলার দায়েশ সন্ত্রাসীদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল ইরাকের পার্লামেন্ট সদস্য আহমাদ আল জাবুরি সেদেশের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির সাফল্যের কথা তুলে ধরে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট মোসুল শহরের পশ্চিমাঞ্চলীয় তালআফারে প্রবেশ করেছে বলে জানিয়েছেন।

দায়েশ সন্ত্রাসীরা ব্যাপকভাবে পরাজিত হয়ে নিরীহ মানুষের উপর গ্রেনেড হামলা চালিয়ে প্রচুর প্রাণহানী ঘটিয়ে যাচ্ছে। মোসুলের পূর্বাঞ্চলীয় আসসামাহ এলাকাসহ আরও বহু এলাকায় তাদের পাশবিক হামলায় অন্তত ১৩ জন নিরীহ ইরাকি প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৭