মহাসাগরে শক্তি সঞ্চালনের নতুন প্রক্রিয়া আবিষ্কার
https://parstoday.ir/bn/news/world-i162802-মহাসাগরে_শক্তি_সঞ্চালনের_নতুন_প্রক্রিয়া_আবিষ্কার
পার্সটুডে- বিজ্ঞানীরা মহাসাগরে শক্তি সঞ্চালনের একটি নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছেন।
(last modified 2026-09-05T12:19:23+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৬:৩৮ Asia/Dhaka
  • মহাসাগরে শক্তি সঞ্চালনের নতুন প্রক্রিয়া আবিষ্কার

পার্সটুডে- বিজ্ঞানীরা মহাসাগরে শক্তি সঞ্চালনের একটি নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছেন।

মহাসাগরে শক্তি সঞ্চালনের এই নতুন প্রক্রিয়ার আবিষ্কার সমুদ্রতলের ভূপ্রকৃতির সঙ্গে সামুদ্রিক স্রোতের পারস্পরিক ক্রিয়া নিয়ে গবেষণা এবং মহাসাগরীয় প্রক্রিয়াগুলোর মডেল আরও উন্নত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

টিভি ব্রিকসের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞানীরা রাশিয়ার একদল গবেষকের সহযোগিতায় রসবি তরঙ্গ বিস্তারের এমন কিছু প্রক্রিয়া শনাক্ত করেছেন, যা মহাসাগরের সঞ্চালনব্যবস্থা, ঘূর্ণাবর্তের সৃষ্টি এবং সমুদ্রতলের সঙ্গে সামুদ্রিক স্রোতের পারস্পরিক প্রভাব সম্পর্কে আমাদের ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারে।

রসবি তরঙ্গ মহাসাগরের স্রোতে সৃষ্ট বিশাল আকারের ঢেউ বা বক্রতা, যা পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে তৈরি হয়।

রুশ বিজ্ঞানীরা বিস্তৃত গাণিতিক মডেল ও কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে মহাসাগরের এমন গুরুত্বপূর্ণ স্থান শনাক্ত করেছেন, যেখানে শক্তি সঞ্চালন থেমে যায় এবং পানির প্রবাহের গতিপথ পরিবর্তিত হয়। এই গবেষণায় প্রথমবারের মতো পশ্চিমমুখী ও পূর্বমুখী সামুদ্রিক স্রোত থেকে সৃষ্ট তরঙ্গের গতিশীলতায় উল্লেখযোগ্য অসমতা শনাক্ত করা হয়েছে।

সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতিয়ানা বেলোনেঙ্কো জানান, পূর্বমুখী স্রোত থেকে উৎপন্ন তরঙ্গগুলো পশ্চিমমুখী স্রোত থেকে উৎপন্ন তরঙ্গের তুলনায় প্রায় দশ গুণ বেশি দীর্ঘ।

গবেষকদের মতে, এই আবিষ্কার মহাসাগরের বিশাল দূরত্বজুড়ে কীভাবে শক্তি সঞ্চালিত হয়, সে সম্পর্কে প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সমুদ্রের পানির গতিবিধি এবং বৈশ্বিক আবহাওয়ার ওপর এর প্রভাব সম্পর্কিত পূর্বাভাসের নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।