হাশ্‌দ আশ-শাবিকে সেনাবাহিনীতে রূপান্তর: ইরাকি আলেমদের প্রশংসা
https://parstoday.ir/bn/news/west_asia-i26893-হাশ্_দ_আশ_শাবিকে_সেনাবাহিনীতে_রূপান্তর_ইরাকি_আলেমদের_প্রশংসা
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পুপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবিকে দেশটির নিয়মিত সামরিক বাহিনীর অংশ করে নেয়ার সিদ্ধান্তের ভূঁয়সি প্রশংসা করেছেন ইরাকের সুন্নি আলেমরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৬ ২১:৪১ Asia/Dhaka
  • ইরাকের উলামা পরিষদের সভাপতি আবদুল কাদির সালুসির সঙ্গে করমর্দন করছেন হাশ্‌দ আশ-শাবির প্রধান কমান্ডার হাদি আল-আমেরি (ডানে)
    ইরাকের উলামা পরিষদের সভাপতি আবদুল কাদির সালুসির সঙ্গে করমর্দন করছেন হাশ্‌দ আশ-শাবির প্রধান কমান্ডার হাদি আল-আমেরি (ডানে)

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পুপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবিকে দেশটির নিয়মিত সামরিক বাহিনীর অংশ করে নেয়ার সিদ্ধান্তের ভূঁয়সি প্রশংসা করেছেন ইরাকের সুন্নি আলেমরা।

গতকাল (শনিবার) দেশটির জাতীয় সংসদ নিয়মিত সেনাবাহিনীর মতো একইরকম অধিকার দিয়ে হাশ্‌দ আশ-শাবিকে আনুষ্ঠানিক বাহিনী হিসেবে স্বীকৃতি দেয়। ইরাকের আরবি ভাষার সংবাদ সংস্থা শাফাকের ওয়েবসাইট জানিয়েছে, বাগদাদের উলামা পরিষদের সভাপতি আবদুল কাদির আল-আলুসি এক বিবৃতিতে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, সংসদের এ সিদ্ধান্ত ছিল ইরাকের স্বাধীনতা ও ঐক্য রক্ষায় হাশ্‌দ আশ-শাবির ত্যাগের প্রতি সমর্থনের সামান্য প্রকাশ। তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুসহ পুরো ইরাকি জাতির ইচ্ছার প্রতিফলন ঘটেছে। দেশকে বিভক্ত ও ধ্বংস করার বিদেশী উদ্দেশ্য সাধনে নিয়োজিতরাই এই পদক্ষেপের বিরোধিতা করবে বলে মন্তব্য করেন তিনি।

২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের পর হাশ্‌দ আশ-শাবি গঠন করা হয় এবং স্বেচ্ছাসেবী এ যোদ্ধারা সেনাবাহিনীর পাশাপাশি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭