সিরিয়ায় আরো সেনা পাঠাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i27892-সিরিয়ায়_আরো_সেনা_পাঠাচ্ছে_আমেরিকা
সিরিয়ার রাকা শহরে আরো ২০০ সেনা পাঠোনোর পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন প্রশাসন দাবি করছে, সেখানে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা সেনা পাঠাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৬ ১৪:৪৬ Asia/Dhaka
  • মার্কিন সেনা (ফাইল ফটো)
    মার্কিন সেনা (ফাইল ফটো)

সিরিয়ার রাকা শহরে আরো ২০০ সেনা পাঠোনোর পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন প্রশাসন দাবি করছে, সেখানে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা সেনা পাঠাবে।

বাহরাইনের রাজধানী মানামায় আজ (শনিবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার এক নিরাপত্তা সম্মেলনে বলেন, “আমি আপনাদের বলতে পারি যে, সিরিয়ায় আরো প্রায় ২০০ সেনা মোতায়েন করা হবে।”  এসব সেনা সিরিয়ায় আগে মোতায়েন করা ৩০০ সেনার সঙ্গে যোগ দেবে।

কার্টার দাবি করেন, সেনারা রাকা শহরের মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে। তারা এসডিএফ যোদ্ধাদেরকে সহায়তা করছে আর এসডিএফ’র প্রধান শক্তি হচ্ছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ায় তুর্কি সরকার আরো ৩০০ সেনা পাঠাচ্ছে বলে ঘোষণা দেয়ার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার দেশের সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানালেন।

সিরিয়া সরকারের বিনা অনুমতিতে যেসব দেশ সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তার অন্যতম প্রধান হচ্ছে তুরস্ক ও আমেরিকা। বিনা অনুমতিতে সিরিয়ায় সেনা মোতায়েন করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে বাশার আসাদের সরকার।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০