মসুলে মার্কিন বিমান হামলায় ৯০ ইরাকি সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i27940-মসুলে_মার্কিন_বিমান_হামলায়_৯০_ইরাকি_সৈন্য_নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৯০ জন ইরাকি সৈন্য নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে ভুল করে ইরাকি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৬ ০৫:১৮ Asia/Dhaka
  • মসুলে মার্কিন বিমান হামলায় ৯০ ইরাকি সৈন্য নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৯০ জন ইরাকি সৈন্য নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে ভুল করে ইরাকি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরাকি সেনা কর্মকর্তা শনিবার রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছেন, সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশনের একটি অবস্থানে শুক্রবার ওই বিমান হামলা চালানো হয়। হামলায় আটটি সাঁজোয়া যান এবং চারটি হামভি সামরিক ট্রাক ধ্বংস হয়।

ইরাকের সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে নেইনাভা প্রদেশের রাজধানী মসুল শহর মুক্ত করার অভিযান চালাচ্ছ তখন তাদের ওপর বিমান হামলা চালাল মার্কিন বাহিনী।

এ অভিযানের কমান্ডার লে. জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে বলেছেন,  মসুল শহরের পূর্ব অংশে অবস্থিত আল-কাসিদিয়া ও আল-মুরুর এলাকা জঙ্গিদের হাত থেকে পুনর্দখল করেছে। সেনাবাহিনীর হামলায় দায়েশ জঙ্গিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১